২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,ভোর ৫:৪৯

শিরোনাম
নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের

বেনাপোল বিজিবির অভিযান বিদেশী পিস্তল,গুলি ও ম্যাগাজিন উদ্ধার।

প্রকাশিত: জুন ২৮, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল ঘিবা সীমান্ত এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল,২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বিজিবি।সোমবার সকালে এ অস্ত্রের চালান টি উদ্ধার করা হয়।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে সায়েদ মিনহাজ সিদ্দিকী জানান,অদ্য ২৮ জুন ২০২২ তারিখ সকালে বেনাপোল বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ সাহিবুর রহমান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে মেইন পিলার ২৪ থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৪নং ঘিবা গ্রামস্থ মাস্টার বাড়ী নামক স্থান জৈনক মোঃ উজ্জল মিয়া (৩৫) এর বাড়ীর উত্তর পাশে বাগানের ভিতর ধানের কুড়ার বস্তার মধ্য হতে পলিথিনে মোড়ানো অবস্থায় ০১ টি বিদেশী পিস্তল (USA), ০২ রাউন্ড গুলি এবং ০১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ম্যাগাজিন এর সিজার মূল্য ১,০১,৪০০/-(এক লক্ষ এক হাজার চারশত) টাকা।

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ম্যাগাজিন বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।

প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৮/০৬/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন