৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ১২:৩৯

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খারকিভে পারমাণবিক গবেষণা চুল্লিতে হামলা

প্রকাশিত: মার্চ ২৭, ২০২২

  • শেয়ার করুন

ইউক্রেনের খারকিভে একটি পারমাণবিক গবেষণা চুল্লিতে হামলা চালিয়েছে রাশিয়ার সৈন্যরা।

রবিবার এ খবর দিয়েছে বিবিসি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

ইউক্রেনের সংবাদ মাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্টের বরাত দিয়ে প্রকাশ করা খবরে বলা হয়, রাশিয়ান সেনারা খারকিভ ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজির পারমাণবিক গবেষণা চুল্লিতে হামলা চালিয়েছে। ক্রমাগত গোলাবর্ষণের কারণে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখনও সেখানকার ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেনি। এখন পর্যন্ত কোনো তেজস্ক্রিয় পদার্থ বের হওয়ার ঘটনা ঘটেনি।

ইউক্রেনের স্টেট নিউক্লিয়ার রেগুলেটরি ইন্সপেক্টরেট জানায়, পারমাণবিক চুল্লি থেকে গুরুতর বিকিরণ পরিস্থিতিকে আরও খারাপ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। একইসাথে বোমাবর্ষণের ফলে আশেপাশের অঞ্চলগুলোও পারামাণবিক বর্জ্যে দূষিত হতে পারে।

এদিকে ইউক্রেনের এক রাজনীতিবিদ জানিয়েছেন, পারমাণবিক চুল্লিতে গোলাগুলি বা বোমাবর্ষণের কারণে কোনো ধরণের ক্ষয়ক্ষতি হলে সেটি বড় ধরণের পরিবেশ বিপর্যয় ডেকে আনবে এবং আরও বড় কোনো ঝুঁকির দিকে ঠেলে দিবে।

কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসন টেলিগ্রাম বার্তায় বলেছে, ‌‘দখলদাররা স্লাভ্যুটিচ শহরে আক্রমণ এবং পৌর হাসপাতাল দখলে নিয়েছে।’

এর আগে শনিবার চেরনোবিল পারমাণবিক স্থাপনার কর্মীদের বসবাসের একটি শহর দখল করে মেয়রকে ধরে নিয়ে গেছে রাশিয়ান বাহিনী।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন