২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৯:০৪

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

শার্শায় মরা গরুর মাংসসহ কসাই আটক ১৫ হাজার টাকা জরিমানা আদায়।

প্রকাশিত: মার্চ ১৬, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোরের শার্শায় ২ মন মরা গরুর মাংস বিক্রিকালে জনতা হাতে-নাতে কসাইসহ সহযোগিকে আটক করে। পরে স্থানীয় বাজার কমিটি ১৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে শার্শা উপজেলার নিজামপুর বাজারে। আটক কসাই সূবর্ণখালী গ্রামের আলী ফকির ও সহযোগি ছোট নিজামপুর গ্রামের শুকুর আলী।
স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন বলেন, সকালে বাজারের কসাই আলী ফকিরের মাংসের দোকানে মাংস কিনতে যেয়ে দেখি পচা। সাথে সাথে ২ মন মাংসসহ তাদের আটক করা হয়। পরে স্থানীয় নিজামপুর বাজার কমিটি ১৫ হাজার টাকা জরিমানা করে এবং ঐ মাংস ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
মরা গরুর মাংস স্বীকার করে কসাই আলী ফকির বলেন, আমি গোড়পাড়ার কসাই ইদ্রিস আলীর কাছ থেকে মাংস এনে বিক্রি করি।
নিজামপুর বাজার কমিটির সভাপতি শাহাজান তরফদার বলেন, আলী কসাই বাইরে থেকে মাংস আমদানি করে এবং সে প্রায়ই এ ধরনের চিটিং ব্যবসা করে।
গোড়পাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আকরাম হোসেনের কাছে মরা গরুর মাংসসহ কসাই আটকের কথা জানতে চাইলে তিনি বলেন, ওটা শুনেছিলাম। এটা মুলত: ইউএনও স্যারদেরর কাজ, আমার কাজ না ওইজন্য আমি যাইনি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন