৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,ভোর ৫:৩২

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিল রাশিয়া

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২

  • শেয়ার করুন

ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে রাশিয়া। দক্ষিণাঞ্চলের শহর নোভা কাখোভকা শহরটি রুশ সেনাদের দখলে চলে গেছে। শহরটির মেয়র ভলোদিমির কোভালিঙ্কোর তথ্যের বরাত দিয়ে এই খবর দিয়েছে বিবিসি ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

নোভা কাখোভকার মেয়র বলেন, রাশিয়ার বাহিনী শহরটি দখলে নিয়ে সব সরকারি ভবন থেকে ইউক্রেনের পতাকা সরিয়ে দিয়েছে।

নোভা কাখোভকা একটি ছোট্ট শহর। কিন্তু কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। শহরটি ডিনিপার নদীর তীরে অবস্থিত, যা সরাসরি ক্রিমিয়ান উপদ্বীপকে পানি সরবরাহ করে চ্যানেলের মাধ্যমে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়া সফলতার সঙ্গে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। খেরসন, মিকোলেইভসহ বেশ কয়েকটি শহর রুশ সেনাদের দখলে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

বেশ কয়েকটি রুশ বার্তাসংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কোভ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘গত ২৪ ঘণ্টা ধরে ইউক্রেনের খেরসন এবং বারদিয়ানস্ক শহর পুরোপুরি অবরোধ করে রেখেছে রাশিয়ার সামরিক বাহিনী।’

একই সঙ্গে রোববার ইউক্রেনের খারকিভ শহরেও ঢুকে পড়েছে রাশিয়ার সামরিক বাহিনী। রুশ সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনের এই শহরটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর। রুশ সেনাদের প্রবেশের তথ্য নিশ্চিত করে খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ বলেছেন, রুশ বাহিনীর হালকা সামরিক যানগুলো শহরে প্রবেশ করেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন