২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৮:১৮

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

বেনাপোল যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন এর উদ্যেগে কম্বল বিতরণ।

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন এর উদ্যেগে বেনাপোলে গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।সোমবার সকালে বেনাপোল চেকপোস্ট বাজারে গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন,বিশেষ অতিথি হিসাবে ছিলেন রিক্সাস্টান জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মনিরুজ্জামান ঘেনা,বেনাপোল চেকপোস্ট বাজার কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন,শ্যামলী এন আর পরিবহনের ম্যানেজার বাবলুর রহমান বাবু,বেনাপোল চেকপোস্ট বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিলন হোসেন (সাংবাদিক),যুগ্ম সাধারন সম্পাদক আশাদুজজামান আশা,সিএন্ডএফ ব্যবসায়ী শ্রী উজ্জল বিশ্বাস।উল্লেখ্য অতিথিরা সকলেই যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন এর উপদেষ্টা।আর উপস্থিত ছিলেন যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুর রহমান সুমন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন এর সভাপতি মোঃ হাসান,সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক আল আমিন।এ সময় যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন এর সকল সদস্যরা উপস্থিত ছিলেন।গরীব অসহায় ও দুঃস্থ মানুষেরা কম্বল পেয়ে ফাউন্ডেশন এর সকল কর্মকর্তাদের জন্য দোয়া করে আনন্দ সাথে ঘরে ফিরতে দেখা যায়।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১০/০১/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন