৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৪:৪৬

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকায় বোমা আতঙ্কে মালয়েশিয়ান ফ্লাইটের জরুরি অবতরণ

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১

  • শেয়ার করুন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা আতঙ্কে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে।

বুধবার (১ ডিসেম্বর) রাত ৯টা ৩৮ মিনিটে ফ্লাইটটি (ফ্লাইট নম্বর এমএইচ-১৯৬) মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় নামে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বলেন, বিমানবন্দরে একটি ম্যাসেজ আসে যে ফ্লাইটটিতে বোমা থাকতে পারে। এ তথ্যের ভিত্তিতে নিরাপত্তাকর্মীরা ফ্লাইটটিতে তল্লাশি চালাচ্ছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন- এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, আমরা কাজ করছি। পরে বিস্তারিত জানাব।

এর আগে গত মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে অল্পের জন্য রক্ষা পায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় রানওয়েতে থাকা দুটি গরুর সঙ্গে উড়োজাহাজটির ডান পাখায় ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই গরু দুটি মারা যায়। তবে উড়োজাহাজে থাকা ৯৪ যাত্রী অক্ষত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন