৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১:৫০

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

বেনাপোল স্থল বন্দরে ওমিক্রন প্রতিরোধে সতর্ক অবস্থান।

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণ প্রতিরোধে বেনাপোল চেকপোস্ট ও বন্দরে গ্রহণ করা হয়েছে বাড়তি সতর্কতা। ভারত প্রত্যাগত সকল যাত্রীকে ইমিগ্রেশন কাউন্টারে প্রবেশের পূর্বে মাস্ক ব্যবহার নিশ্চিত করা হয়েছে এবং হ্যান্ড সেনিটাইজার ব্যবহার এবং সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল থেকে পুলিশি তত্ত্বাবধায়নে ইমিগ্রেশনের প্রবেশের মুখে বসানো হয়েছে বিশেষ নিরাপত্তা চৌকি। যে সকল যাত্রী মাস্কবিহীন অবস্থায় বাংলাদেশে প্রবেশ করছেন তাদের মধ্যে ফ্রি মাস্ক সরবরাহ করা হচ্ছে। ভারত থেকে আগত পণ্যবাহী ট্রাকগুলোতে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। ট্রাকচালক ও সহকারীদের মাস্ক ব্যবহারে নির্দেশনা দিচ্ছেন বন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু বলেন, আমরা আগে থেকেই সতর্ক আছি। নতুন করে যেন কোনো আক্রান্ত ব্যক্তি সংক্রমণ ছড়াতে না পারে সে ব্যাপারে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ৩০/১১ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন