১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৮:৩৮

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলবে ২ ডিসেম্বর থেকে।

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
করোনা সংক্রমণ কমে আসায় আগামী ২ ডিসেম্বর থেকে রেলপথে রাজধানী ঢাকার সঙ্গে যশোরের বেনাপোল রুটে যোগাযোগ রক্ষাকারী একমাত্র ট্রেন বেনাপোল এক্সপ্রেস চালু হতে যাচ্ছে। করোনা মহামারির কারণে গত ৫ এপ্রিল থেকে এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ৫ থেকে ৬ হাজার পাসপোর্টধারী যাত্রী ভারতে যাতায়াত করে থাকেন। করোনা পরিস্থিতির কারণে দেশের সব ট্রেন বন্ধ হলে ঢাকা-বেনাপোল রুটে আন্তঃনগর এ ট্রেনটি বন্ধ করে দেয় সরকার।

তবে বেশ কিছু দিন আগে সরকার সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিলেও  চালু হয়নি ‘বেনাপোল এক্সপ্রেস’। ফলে কষ্ট এবং দুর্ভোগ পোহাতে হচ্ছিল ভারত যাতায়াতকারী অসুস্থ পাসপোর্টধারী যাত্রীদের। ফলে ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ বেনাপোল এক্সপ্রেস চালুর দাবি তোলেন।
বেনাপোল চেকপোস্ট বাজার কমিটির সভাপতি জসিম উদ্দিন বলেন, স্বাস্থ্যবিধি মেনে ২ ডিসেম্বর থেকে বেনাপোল এক্সপ্রেস আবারো চালু হচ্ছে এতে আমরা সবাই খুশি।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসেসিয়েশনের সেক্রেটারি সাজেদুর রহমান জানান, সড়ক পথের বেহাল দশা ও দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরিঘাটে যানজটের কারণে নানা ধরনের হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। সাধারণ সময়ে দিনে ১০ হাজার পর্যন্ত যাত্রী বেনাপোল বন্দর দিয়ে যাতায়াত করে থাকে। তবে বর্তমানে করোনার কারণে প্রতিদিন যাত্রী সংখ্যা দেড় হাজারের কাছাকাছি নেমে এসেছে। এই যাত্রীদের ৯৫ শতাংশ ভারতে যাচ্ছেন চিকিৎসা সেবা নিতে। ট্রেন না থাকায় এই যাত্রীদের বাড়িতে ফেরার জন্য সীমাহীন  দুর্ভোগ পোহাতে হচ্ছে। দেরিতে হলেও ট্রেনটি আবারো চালু হচ্ছে, এতে ভোগান্তি কমবে।

বেনাপোল থেকে ঢাকায় যেতে পরিবহনে সময় লাগে ১২-১৪ ঘণ্টা। সড়কে যানজট বা আবহাওয়া খারাপ হলে অনেক সময়  দ্বিগুণ সময় লেগে যায়। এক্ষেত্রে ট্রেনে নির্বিঘ্নে মাত্র সাড়ে সাত ঘণ্টায় বেনাপোল থেকে ঢাকায় পৌঁছানো যায়। সপ্তাহে একদিন বুধবার বিরতি দিয়ে প্রতিদিন দুপুর ১টায় বেনাপোল থেকে ছেড়ে যায় ঢাকাতে এবং রাত সাড়ে ১০টায় কমলাপুর থেকে ছেড়ে আসে বেনাপোল একপ্রেস। বেনাপোল থেকে ঢাকা  যাত্রীপ্রতি এসিতে ভাড়া ১১১৬ টাকা, ননএসিতে  ৪৮৫ টাকা। ঢাকা থেকে এসি স্লিপার ভাড়া ১৭৮১ টাকা,  ননএসিতে ৪৮৫ ।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৯/১১/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন