১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৭:৪৭

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

বিমান থেকে মনুষ্যবর্জ্য পড়ল ব্যক্তির মাথায়!

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১

  • শেয়ার করুন
বিমান থেকে এক ব্যক্তির মাথায় পড়েছে মনুষ্যবর্জ্য। শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের উইন্ডসর শহরে। শুধু ওই ব্যক্তির মাথায়ই নয় তার পুরো বাগান ছেয়ে গেছে বর্জ্যে। চলতি বছরের জুলাইয়ে এই ঘটনাটি বিবিসির একটি প্রতিবেদনে উঠে এসেছে।

সম্প্রতি স্থানীয় কাউন্সিলর কারেন ডেভিস উইন্ডসর এবং মেডেনহেডের অ্যাভিয়েশন ফোরামে বিষয়টি উত্থাপন করলে তা গণমাধ্যমে উঠে আসে।

বিবিসিকে কারেন বলেন, ‘উড়ে যাওয়া বিমান থেকে ফেলা মলমূত্র ওই ব্যক্তির পুরো বাগান, বাগানের ছাতা, এমনকি উনার শরীরেও লেগে যায়। আমি জানি বিমান থেকে প্রতিবছর হিমায়িত মনুষ্যবর্জ্য ফেলার ঘটনা ঘটে। কিন্তু এই মনুষ্যবর্জ্য মোটেও হিমায়িত ছিল না। ওই ব্যক্তির পুরো বাগান একদম অপ্রীতিকরভাবে মনুষ্যবর্জ্যে মাখামাখি হয়ে যায়। এরপর ওই ব্যক্তি তার বাগান থেকে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফেরেন।’

সাধারণত বিমানে বিশেষ ট্যাংকে মানুষের মলমূত্র সংগ্রহ করা হয়। এসব বর্জ্য অপসারণ করা হয় বিমান অবতরণের পর। তবে অনেক সময় হিমায়িত করেও উড়ন্ত বিমান থেকে এসব বর্জ্য ফেলে দেওয়া হয়।

ইটন ও ক্যাসলের কাউন্সিলর জন বাউডেন জানিয়েছেন, সেদিন গরম আবহাওয়ার কারণে হিমায়িত না হয়েই ওই ব্যক্তির ওপর মলমূত্র পড়েছে। এই রকম ঘটনা কোটিতে একবার ঘটে।সূত্র : বিবিসি

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন