১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৬:০৩

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

যশোরের শার্শায় সড়ক দূঘটনায় নিহত ২।

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১

  • শেয়ার করুন
মিলন হোসেন বেনাপোল ।
যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় মাহেন্দ্রা (তিনচাকা) চালকসহ দুই জন নিহত হয়েছে। এসময় ট্রাকের চালক নিয়ন্ত্রন হারিয়ে মাহেন্দ্রাকে সামনাসামনি ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে। ঘটনা টি ঘটেছে আজ মঙ্গলবার দুপুরে।
 নাভারণ হাইওয়ে পুলিশের ওসি আসাদুজ্জামান বলেন,নাভারন-সাতক্ষীরা মহাসড়কের শার্শার নীলকান্ত মোড় নামক স্থানে ঘটনাটি ঘটে।  নিহত মাহেন্দ্রা চালক নুরু গাইন (৪৫)। সে শার্শার বাগআচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে ও অপরজন মাহেন্দ্র যাত্রী রাকিবুল ইসলাম রাকিব (১৮)। রাকিব শার্শার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে।  শারশা থানার ওসি বদরুল আলম  বলেন,বাগআচড়া থেকে ছেড়ে আসা নাভারন মুখি মাহেন্দ্রা নীলকান্ত মোড় নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনাসামনি ধাক্কা দেয়।এতে নুরু ও রাকিব মারাত্মক ভাবে আহত হয়।স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।  ট্রাকটি পুলিশের হেফাজতে আছে। ড্রাইভার হেলপার পলাতক।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৫/১০ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩
ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন