৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:১১

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র আঁকা বিতর্কিত সেই কার্টুনিস্ট সড়কে প্রাণ হারালেন

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১

  • শেয়ার করুন

মহানবী (সা.) নিয়ে একটি বিতর্কিত কার্টুন আঁকায় ব্যাপক সমালোচিত হয়েছিলেন সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিল্কস। মৃত্যু হুমকির কারণে ২০০৭ সাল থেকে তিনি বসবাস করতেন কড়া পুলিশ প্রহরায়।

রোববার (৩ অক্টোবর) ওই কার্টুনিস্ট পুলিশের গাড়িতে থাকা অবস্থায় দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছেন। দক্ষিণ সুইডেনের মার্কারাইড শহরের কাছাকাছি এক সড়কে পুলিশের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকের। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ৭৫ বছরের ভিল্কস এবং সঙ্গী দুই পুলিশ কর্মকর্তা। আহত হন ট্রাক ড্রাইভার।

২০০৭ সালে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গাত্মক চিত্র আঁকার পর যখন গোটা মুসলিম বিশ্ব ক্ষোভে ফুঁসছিল, তখনো দম্ভোক্তি থেকে বিরত ছিলেন না সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিল্কস।

সেসময় লার্স ভিল্কস বলেন, কোনো ধর্মকে অপমান-অবজ্ঞার জন্য কার্টুন খুবই তুচ্ছ বিষয়। খ্রিস্টান বা ইহুদিদের ক্ষেত্রে যে শিথিলতা আছে সেটা কেন ইসলাম ধর্মের ব্যাপারে নেই? তাই বুঝতে পারছি না। নিজেকে আলাদা বা মহৎ ভাবার তো কিছু নেই। ইসলাম ধর্ম নিশ্চয়ই সবার থেকে পবিত্র নয়।

তার ওই কার্টুন ডেনমার্কের একটি সংবাদপত্র প্রকাশও করে। এতে হামলার মুখে পড়তে হয় ওই গণমাধ্যম কার্যালয় এবং ভিল্কসকে। পরিস্থিতি সামাল দিতে তৎকালীন সুইডিশ প্রধানমন্ত্রী ২২টি মুসলিম দেশের রাষ্ট্রদূতদের সাথে বৈঠকেও বসেন। ঐ আলোচনাসভার পরই সশস্ত্র সংগঠন আল-কায়েদা ভিল্কসকে হত্যার জন্য ১ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা দেয়।

সেসময় থেকেই পুলিশি প্রহরায় চলাফেরা এবং বসবাস শুরু করেন ভিল্কস। অথচ পুলিশের গাড়িতে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এই বিতর্কিত কার্টুনিস্ট।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন