১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৪:৪৭

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

ব্লাক রাইস চাষ করছেন বেনাপোল বড়আঁচড়া গ্রামের সাংবাদিক রুবেল।

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের সাংবাদিক মোস্তাফিজুর রহমান রুবেল ব্লাক রাইস (কালো ধান) ধান চাষ করেছেন।

২৮ জুলাই জমিতে চারা রোপণ করা এই ধান আসছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ঘরে তোলা যাবে। অথচ ব্লাক রাইস ধানক্ষেতে থাকতেই বীজ হিসেবে ক্রয়ের জন্য  কৃষকদের সাড়া পড়ে গেছে। রীতিমত শার্শা উপজেলায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

মোস্তাফিজুর রুবেল চলতি মৌসুমে ৫ শতক জমিতে এই ব্লাক রাইস চাষ করছেন বলে জানিয়েছেন। তবে এ ব্যাপারে কৃষি বিভাগ কিছুই জানে বলে জানিয়েছে।

যশোরের শার্শা উপজেলার ৪ নং বেনাপোল ইউনিয়নের বড় আঁচড়া মাঠে এই ধানের চাষ করেছেন তিনি। মোস্তাফিজুর রহমান রুবেল শার্শা উপজেলার বড় আঁচড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে।তিনি সাংবাদিক ও সিএন্ডএফ এজেন্ট ব্যাবসায়ী।

তিনি বলেন এক আটি বীজ সংগ্রহ করে বাড়িতে পরিবার নিয়ে খাওয়ার জন্য এবং উৎপাদন কেমন হয় তা জানার জন্য এই প্রথম ব্লাক রাইসের চাষ করছি। এই ধান একরে ৩৫ মণ পর্যন্ত হতে পারে। দাম যদি ভালো পাওয়া যায় এবং চাহিদা যদি থাকে তাহলে আগামীতে ব্লাক রাইসের চাষ আরো বৃদ্ধি করব।
ঢাকায়ও বিদেশি কোম্পানিগুলো এই চাল হাজার টাকায় কেজি বিক্রি করলেও স্থানীয়ভাবে তিনি প্রতি কেজি কমপক্ষে ৫০০ টাকায় বিক্রি করতে পারবেন বলে জানান তিনি । এ চালের উৎপাদন সারাদেশে ছড়িয়ে দেওয়া গেলে তা দেশের কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি মনে করছেন।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৬/০৯/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন