৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৮:২২

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

সাদিপুর গ্রামের সোহাগ হোসেন ১০ হাজার ৯ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ ফরিদপুর র‌্যাবের হাতে আটক ।

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল।
র‌্যাব সদস্যরা ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর রাজবাড়ীর গোয়ালন্দ এলাকায় পাজেরো জীপ ১০ হাজার ৯ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছে।বুধবার তাদের আটক করা হয়।

আটকরা হলো,যশোর জেলার বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের আকরাম আলীর ছেলে মোঃ সোহাগ হোসেন (৩০ এবং যশোর সদরের পিয়ারী মহন রোডের মৃত এমএস আলম খানের ছেলে শাহারিয়ার আলম খান (৪৪)।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দের বাইপাস সড়ক মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ৯ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ হোসেন ও শাহারিয়ার আলম খানকে আটক করে।
আটকের সময় তাদের কাছ থেকে ইয়াবা ছাড়াও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৬টি সিম কার্ড, ৪ টি মোবাইল ফোন, ৯ হাজার ৩ শত টাকা ও ১টি পাজেরো জীপ জব্দ করে।

পরবর্তীতে আসামীদের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী।তারা পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট পরিবহনের জন্য এ মহাসড়ক ব্যবহার করে আসছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে সাদিপুর গ্রামে খোঁজ খবর নিয়ে জানা গেছে সোহাগ হোসেন একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে বেড়িয়ে আসবে আরো গডফাডারদের নাম।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৫ /০৮ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন