২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১২:৩৫

শিরোনাম
নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের

বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে ৮৩ হাজার কয়েন সহ আটক ১।

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল।
যশোরের বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে ২ টাকার ও ১ টাকার মোট ৮৩ হাজার কয়েন সহ আবদুর রহমান (৩০)নামে একজন কে আটক করেছে বিজিবি।কয়েন গুলো ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন বলে সে বিজিবির কাছে স্বীকার করেছেন।শুক্রবার দুপুরে তাকে আটক করা হয়।
সে বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের আবুল কালামের ছেলে।
বিজিবি আমড়াখালী চেকপোস্ট সুবেদার শাহীন রহমান জানান.গোপন সংবাদে জানতে পারি আব্দুর রহমান নামে এক ব্যক্তি ভারতে পাচারের জন্য বিপুল পরিমান কয়েন নিয়ে নাভারন থেকে ইজিবাইক করে বেনাপোলের দিকে যাবে।

এমন সংবাদের ভিত্তিতে বিজিবির তল্লাশি জোরদার করে আমড়াখালি চেকপোস্টে ইজিবাইক টি থামিয়ে ৭টি বস্তায় থাকা ৮৩ হাজার কয়েন সহ আসামিকে আটক করা হয়।তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন