২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সন্ধ্যা ৬:১৯

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দিল্লিতে প্রকাশ্যে মুসলিম বিরোধী স্লোগান, বিজেপি নেতা আটক

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১

  • শেয়ার করুন

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানায়, দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তর চত্বর থেকে বের হওয়া একটি মিছিল থেকে মুসলিম বিরোধী স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। এ কারণে তাদের গ্রেফতার করা হয়েছে।

এনডিটিভি জানায়, রোববার (৮ আগস্ট) দিল্লি যন্তর মন্তরের কাছে সুপ্রিম কোর্টের আইনজীবী ও দিল্লি বিজেপির সাবেক মুখপাত্র অশ্বিনী উপাধ্যায় নেতৃত্ব একটি মিছিল হয়। এতে হিন্দু উগ্রবাদী কয়েকটি সংগঠনও যোগ দেয়।

সেই মিছিলে স্লোগান দেওয়া হয় ‘ভারতে থাকতে হলে জয় শ্রীরাম বলতে হবে।’ পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে আরও দেখা গেছে, যন্তর -মন্তরে মুসলিমদের হুমকি দিয়ে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর স্লোগান দিচ্ছেন বিজেপি নেতারা।

ভারতের অধিকাংশ নেটিজেনরা এর তীব্র সমালোচনা করে। এদিকে ভিডিও ভাইরাল হওয়ায় মামলা করে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশের এক মুখপাত্র এনডিটিভিকে জানান, সোমবার অশ্বিনীকে কনাট প্লেস থানায় ডেকে পাঠায় পুলিশ। তারপর সোমবার রাতে অন্যদেরও আটক করা হয়। গ্রেফতারদের মধ্যে সেভ ইন্ডিয়ার পরিচালক প্রীত সিংও ছিলেন।

অন্যরা হলেন বিনোদ শর্মা, দীপক সিং, বিনীত ক্রান্তি এবং একজন সন্দেহভাজনকে দীপক নামে চিহ্নিত করা হয়েছে। পুলিশ জানায়, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে বিষয়টি নিয়ে সোমবার লোকসভার অধিবেশনে তীব্র সমালোচনা করেন হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। এছাড়া সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর বাসভবন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সাম্প্রদায়িক এবং উস্কানিমূলক স্লোগান দেয়ার ঘটনায় ভারতজুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

এদিকে অভিযোগ প্রমাণ হলে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি পুলিশের কমিশনার রাকেশ আস্থানা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন