৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১১:৪৩

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

খুলনায় এবার যুবককে একসঙ্গে ২ ডোজ টিকা!

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১

  • শেয়ার করুন

খুলনায় ৩৬ বছর বয়সী মো. রোকনুজ্জামান নামে এক যুবককে একসঙ্গে দুই ডোজ করোনা টিকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি খুলনার কয়রা উপজেলা শ্রীফলতলা গ্রামের বাসিন্দা।বর্তমানে বসবাস করেছেন মহানগরীর দক্ষিণ টুটপাড়ায়। এনিয়ে এক সপ্তাহে দুই জনের শরীরে এক সঙ্গে দুই ডোজ টিকা দেওয়ার ঘটনা ঘটলো।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে খুলনা জেনারেল হাসপাতাল টিকা কেন্দ্রে রোকনুজ্জামানের বাম হাতে ২ ডোজ করোনা টিকা দেন দুই নার্স।

রোকনুজ্জামান জানান, দুপুর একটায় তিনি করোনার টিকা দিতে কেন্দ্রে গেলে তার বাম হাতে টিকা দেয়া হয়। এক মিনিটের মধ্যে অপর এক নার্স এসে একই হাতে পুনরায় টিকা দেন।

তিনি অভিযোগ করেন বলেন, ভুল করে দুই ডোজ টিকা দেওয়ার পর আমি যখন জানতে চাই কেন দেওয়া হলো তখন নার্সরা আমাকে হাসপাতাল থেকে বের হয়ে যেতে বলেন। বর্তমানে আমি টিকা কেন্দ্রের পাশের ৬ নং বেডে আছি। শরীর বেশ দুর্বল লাগছে।

খুলনা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, আমরা তো টিকা দিচ্ছি। এখন পর্যন্ত কোন ভুল হয়নি। হাজার হাজার মানুষকে টিকা দিচ্ছি। একটা ভুল হলে হতে পারে। তিনি সাংবাদিকদের নিকট হতে শুনেছেন। তাকে হাসপাতাল থেকে কেউ এখনো জানায়নি। তিনি খোঁজ নিচ্ছেন।ঘটনাটি জানাজানি হলে বেশ তোলপাড় সৃষ্টি হয়।

এর আগে গত শনিবার নগরীর সোনাডাঙ্গা এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্রে ৭৩ বছর বয়সী জহুরা বেগম নামে এক বৃদ্ধাকে দুইবার করোনা টিকা

এর আগে শনিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে খুলনায় জহুরা বেগম (৭৩) নামে এক বৃদ্ধাকে দু’বার করোনা টিকা দেওয়া অভিযোগ উঠে। হাফিজুর রহমান ঈদগাহ ময়দান টিকাদান কেন্দ্রে তাকে দু’বার টিকা দেওয়া হয়।

জহুরা মহানগরের সোনাডাঙ্গা ময়লাপোতা কেসিসি স্টাফ কোয়ার্টারের বাসিন্দা ও মরহুম মুনসুর খাঁর স্ত্রী।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন