৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:১০

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনায় প্রস্তুত ৩০৭ বুথ, টিকা পাবে ৬১৪০০ জন

প্রকাশিত: আগস্ট ৫, ২০২১

  • শেয়ার করুন

স্টাফ রিপোটারঃ খুলনায় আগামী ৭ আগস্ট সর্বনিম্ন ২৫ বছর বয়সীদের করোনার টিকা দেওয়া হবে। এদিন স্পট রেজিস্ট্রেশন করে টিকা নেওয়া যাবে। খুলনা মহানগর ও জেলায় টিকা প্রদানে ৩০৭টি বুথ প্রস্তুত করা হয়েছে। এসব বুথে একদিনে ৬১ হাজার ৪০০ জনকে টিকা দেওয়া হবে।
খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, আগের ঘোষণায় ৭ আগস্ট থেকে ১৮ বছর পর্যন্ত গণটিকা প্রদানের কথা বলা হয়েছিল। কিন্তু সেটা একটু পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্তে ৭ আগস্ট ২৫ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেওয়া হবে। যদি কারও রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ভালো, আর না থাকলে স্পটে রেজিস্ট্রেশন করে টিকা নেওয়ার সুযোগ থাকবে।
ইতোমধ্যে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৩১টি ওয়ার্ডে ৯৩টি বুথ ও জেলার ৬৮টি ইউনিয়ন পরিষদমে ২০৪টি বুথ প্রস্তুত করা হয়েছে। টিকা প্রদানের কর্মীদেরও প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টিকা প্রদান করা হবে। টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নে বয়োজ্যেষ্ঠ, প্রতিবন্ধী ও নারীদের প্রাধান্য দেওয়া হবে।
কেসিসির স্বাস্থ্য বিভাগের কাছে ২৮ হাজার ৩৯ ডোজ মডার্না এবং পাঁচ হাজার ৪৭৮ ডোজ সিনোফার্মার টিকা মজুত রয়েছে। ২৫ বছরের ঊর্ধ্বে যে কোনও নারী-পুরুষ জাতীয় পরিচয়পত্র আনলেই রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন।
খুলনা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, কোভিশিল্ডের প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৭৫ হাজার ৯৫৭ জন। এর মধ্যে পুরুষ এক লাখ চার হাজার ১৩৬ ও নারী ৭১ হাজার ৮২১ জন। ওই টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ২৮ হাজার ২৫ জন। কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭৮ হাজার ৩০১ পুরুষ ও ৪৯ হাজার ৭২৪ জন নারী। প্রায় ৪৮ হাজার মানুষ কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
খুলনায় সিনোফার্মের টিকার প্রথম ডোজ পেয়েছেন ৫৬ হাজার ৩০৮ জন। তিন হাজার ৫০৪ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। খুলনা সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকার প্রথম ডোজ পেয়েছেন ৪৫ হাজার ৫৭৯ জন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন