২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৫:০৪

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গুলশানে মেডিক্যাল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: জুলাই ১৭, ২০২১

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক

রাজধানী গুলশানের নিকেতন এলাকার একটি বাসা থেকে মেডিক্যাল কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম ফারিয়া হায়দার (২১)।

শনিবার সকালে অচেতন অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা করে সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আলম হায়দার জানান, আমার মেয়ে মালয়েশিয়া একটি মেডিক্যাল প্রথম বর্ষের ছাত্রী ছিল। সে ছিল অতিরিক্ত জেদি প্রকৃতির। কিছুদিন ধরে তার মানসিক সমস্যা হচ্ছিল। গত রাতে অনলাইনে ক্লাস করে ঘুমিয়ে যায়। আজ সকালে অনেক ডাকাডাকি করার পরেও দরজা খোলেনি। পরে চাবি দিয়ে লক খুলে ভেতরে গিয়ে দেখি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফারিয়া গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন