৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১১:৫১

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন সেনাপ্রধান

প্রকাশিত: জুলাই ১৩, ২০২১

  • শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খুলনায় ৫ হাজার দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে খুলনা জেলা স্টেডিয়ামে তিনি এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় সেনাপ্রধান করোনার এই সংকটময় অবস্থায় সবাইকে সরকারঘোষিত বিধিনিষেধ যথাযথভাবে পালনের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মহানগরীর শিববাড়ী মোড়ে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় খুলনা সার্কিট হাউজে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন তিনি। ২৪ জুন দায়িত্ব গ্রহণের পর খুলনা অঞ্চলে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের প্রথম সফর এটি। এ সময় সেনাপ্রধানের সঙ্গে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. নুরুল আনোয়ার, খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঞাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সেনাবাহিনীর সদস্যরা খুলনা ও ঢাকা বিভাগের ১১টি জেলায় সাধারণ জনগণের মাঝে কোভিড প্রটোকল নিশ্চিতকল্পে নিয়মিত টহল ও লকডাউন সম্পর্কিত নির্দেশনা যখাযথভাবে প্রয়োগে অসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে ৫৫ পদাতিক ডিভিশন পাঁচটি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ত্রাণ বিতরণ করে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন