২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৭:০০

শিরোনাম
নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের

শার্শায় জুয়ার সরঞ্জাম সহ ৩ জুয়াড়ি আটক।

প্রকাশিত: জুলাই ১১, ২০২১

  • শেয়ার করুন

 

মিলন হোসেন বেনাপোল।
যশোরের শার্শা থেকে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জাম সহ ৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

রবিবার (১১ জুলাই) বিকালে উপজেলার রাজনগর চক এলাকা থেকে তাদের আটক করে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের পুলিশ।

আটককৃতরা হলো, শার্শা থানার রাজনগর চক গ্রামের সোনাই মোড়লের ছেলে আলিম (৪৫), একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে মোমিন (৩৫) ও সলেমান খার ছেলে আজিজুল (৩০)।

গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই সামনুর মোল্লা সোহান জানান, কঠোর লকডাউনে জমায়েত করে জুয়া খেলার আসর বসেছে, এমন গোপন খবরে অভিযান চালিয়ে আলিমের বাড়ি থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।
এসময় সেখান থেকে ৩ জোড়া তাস ও নগদ ৬১০ টাকা উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আটকদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন