২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৪:৫৯

শিরোনাম
খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম

দ্য ব্যাটল ফর বেঙ্গল: হলিউডের প্রযোজনায় বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা

প্রকাশিত: জুলাই ৬, ২০২১

  • শেয়ার করুন
তথ্য ডস্কেঃ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য হলিউডের সিনেমা ‘দ্য ব্যাটল ফর বেঙ্গল’। গত বছর দেশের বিভিন্ন স্থানে এর শুটিং শুরু হওয়ার কথা থাকলেও মহামারির কারণে তা স্থগিত করা হয়। এ বছর সেপ্টেম্বর থেকে ভারতের মুম্বাইয়ে এ সিনেমার কাজ শুরু হবে।
বাংলাদেশ অংশের সহকারী প্রযোজক মোহাম্মদ জাহিদ গণমাধ্যমকে জানান, গত বছর সিনেমাটি শুরু হলে মহামারির কারণে তা আটকে যায়। এটি প্রযোজনা করছে হলিউডের জেফ অ্যান্ড জোশ ও ভারতের জার পিকচার। পরিচালনা করবেন ‘দিল্লি ক্রাইম’ খ্যাত পরিচালক রিচি মেহতা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ‘দ্য ব্যাটল ফর বেঙ্গল’-এর গল্প। যেখানে মূখ্য ভূমিকায় থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই চরিত্রে অভিনয় করবেন বলিউডের আদিল হুসেইন।
শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছিলেন আদিল। তবে শেষ পর্যন্ত আর ক্যামেরার সামনে দাঁড়ানো হয়নি তার। লকডাউনের কারণে সব বন্ধ হয়ে গেলে তিনিও মুম্বাই ফিরে যান। অন্যদিকে জানা যায়, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে। এ ছাড়াও তাজউদ্দীন আহমদের চরিত্রে অভিনয়ের কথা ছিল ইরফান খানের। কিন্তু তার মৃত্যুর পর নতুনভাবে পরিকল্পনা করা হয়েছে।
প্রসঙ্গত, ‘দ্য ব্যাটল ফর বেঙ্গল’-এর টিমে বেশিরভাগ কলাকুশলীই ছিলেন বাংলাদেশের। কিন্তু মহামারির কারণে মুম্বাই যেতে পারছেন না তারা। তাই সেখানেই নতুন টিম গুছিয়ে পরিকল্পনা চলছে।
ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন