৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৭:৪৪

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

ভারতে আটকে পড়া বাংলাদেশিরা দেশে প্রবেশ করতে পারবে

প্রকাশিত: জুলাই ৪, ২০২১

  • শেয়ার করুন

তথ্য ডেস্কঃ করোনা মহামারি সংক্রামণ রোধে বেনাপোল ইমিগ্রেশন আরো সতর্কতা নিয়ে সপ্তাহে তিনদিন রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার পাসপোটযাত্রী আসা যাওয়ার নির্দেশনা জারি করেছে। ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এই নির্দেশনা শনিবার সকালে বেনাপোল ইমিগ্রেশনে আসে।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, সপ্তাহে তিন দিন ভারত থেকে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরতে পারবে। এ তিন দিন হলো রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। তবে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের বিশেষ অনুমতি পত্র ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা ভারতে এসব বিধি বিধান মেনে গমন করতে পারবে।

গত ১৬ মার্চ থেকে কোন বাংলাদেশি পাসপোর্টযাত্রী বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে না বলে প্রজ্ঞাপন জারি হয়। শুধুমাত্র ভারতে আটকে পড়া বাংলাদেশি যাত্রীরা দেশে প্রবেশ করতে পারবে সেদেশে বাংলাদেশের দূতাবাস থেকে অনুমতি সাপেক্ষে এবং করোনা সনদ নিয়ে।

শনিবার নতুন করে সপ্তাহে তিন দিন ভারত থেকে আটকে পড়া বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা দেশে ফেরার চিঠি এসেছে বলে জানা গেছে।

দেশের ১২টি স্থলবন্দর দিয়ে ভারতে যাত্রী গমনাগমন হতো। করোনার প্রকট আকার ধারন করায় গত ১৬ মার্চ থেকে সকল বন্দর দিয়ে যাতায়াত স্থগিত করে তিনটি স্থল বন্দর খোলা রাখে। তারই ধারাবাহিকতায় এসব স্থল বন্দর দিয়ে যে সব আটকে পড়া বাংলাদেশী দেশে প্রবেশ করছে তাদের ১৪ দিনের নিজ খরচে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন