৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ১১:৫৪

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

খুলনায় ঢাকাগামী চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, কিশোর গ্রেফতার

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২০

  • শেয়ার করুন

খুলনা থেকে ঢাকাগামী চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় মো. সোহান হোসেন (১১) নামে এক শিশুকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

সোহান মহানগরীর খানজাহান আলী থানার গিলাতলা এলাকার মাসুম শেখের ছেলে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গিলতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

খুলনা রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক অসিম কুমার দাস বাংলানিউজকে জানান, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস বেজেরডাঙ্গা অতিক্রম করলে ট্রেনে পাথর নিক্ষেপ করে শিশুটি।

তা’ ট্রেনের ইঞ্জিনে লাগে। ট্রেনের গার্ড দ্রুত ওই স্থানে তাকে আটক করে যশোর রেলওয়ে স্টেশনে দিয়ে যায়।

সেখান থেকে তাকে খুলনায় আনা হয়েছে। পরে বিকেলে রেলওয়ে আইনের ১৩০ ধারায় মামলা দায়েরের পর তাকে শিশু আদালতে পাঠানো হয়।

চলন্ত ট্রেনে প্রায় পাথর ছোড়ার ঘটনা ঘটছে। দুর্বৃত্তদের ছোড়া পাথর গিয়ে লাগছে যাত্রী ও রেল কর্মকর্তাদের শরীরে। জানালা বন্ধ রেখেও রেহায় পাচ্ছে না তারা।

এর আগে ২০১৮ সালে চলন্ত ট্রেনে পাথরছুড়ে মারার ঘটনায় আহত হয়ে মারা যান খুলনা রেলওয়ের কর্মকর্তা বায়েজিদ শিকদার। ওই বছরের ৩০ এপ্রিল আহত হওয়ার পর তাকে খুলনা থেকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। চিকিৎসাধীন অবস্থায় ৪১ দিন পর তিনি মারা যান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন