২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১০:৫৯

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খুলনায় কাস্টমস কর্মচারীর ১৩ বছরের কারাদণ্ড, কোটি টাকা জরিমানা

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২০

  • শেয়ার করুন

আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় খুলনায় কাস্টমস হাউসের কর্মচারী রাফেজা বেগম ওরফে নাজমা হায়দার রাফিজাকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক কোটি ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণাকালে রাফেজা বেগম আদালতে উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনার বিভাগীয় বিশেষ আদালতের বিচারক জিয়া হায়দার এই রায় ঘোষণা করেন। রাফেজা বেগম চট্টগ্রাম কাস্টমসে কর্মরত ছিলেন। তার বাড়ি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০১৫ সালের ২৯ এপ্রিল সোনাডাঙ্গা থানায় তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের কর্মকর্তা মোশারফ হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলা তদন্ত করেন দুদকের আরেক কর্মকর্তা শামীম ইকবাল। রাফেজা বেগমের স্বামী এমএম জাহাঙ্গীর আলমও কাস্টমস হাউসে কর্মরত। তার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে।

এ বিষয়ে আইনজীবী খন্দকার মজিবর রহমান বলেন, রাফেজা বেগম তৃতীয় শ্রেণির কর্মচারী। তদন্তে তার বিরুদ্ধে আয়বহির্ভূত বিপুল সম্পত্তির প্রমাণ পাওয়ায় ২৬ (১) ও ২৬ (২) ধারায় কারাদণ্ড ও জরিমানার শাস্তি দেওয়া হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন