৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৯:৩৬

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ধানবোঝাই ট্রলি উল্টে নিহত বেড়ে ৯

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২০

  • শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধানবোঝাই একটি ট্রলি উল্টে খাদে পড়ে নিহত হয়েছেন ৯ জন কৃষক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর বারিকবাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মো. এরফান আলীর ছেলে বাবু, একই এলাকার শেখ মোহাম্মদের ছেলে তাজেমুল হক ও তার ছেলে মিঠুন, কাবিল উদ্দিনের ছেলে মো. কারিম, আমানুলের ছেলে মিলু, নওশাদের ছেলে আবুল কাশেম, লাওঘাটা গ্রামের রেহমানের ছেলে আতাউর রহমান,আজিমুল হকের ছেলে আহাদ আলী ও ভটভটি চালক সোনাপুর গ্রামের মাসুদ রানা।।

শিবগঞ্জ থানার অফিসার মো. ফরিদ হোসেন জানান, বরেন্দ্র অঞ্চল থেকে ধান কেটে ১২ জন কৃষক ট্রলিতে করে ধান নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর বারিকবাজার এলাকার ভাঙ্গাব্রীজ নামক স্থানে বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
সে সময় ঘটনাস্থলেই ৭ জন মারা যান এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন কৃষক মারা যান।

পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এইচ এম আবদুর রকিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব বলেন, ট্রলি উল্টায়ে ওই বস্তার নিচে চাপা পড়েন মানুষগুলো। রাস্তার পাশে যেখানে পড়ছে ওখানে পানি ছিল। ট্রলিতে মোট ছিল ১২ জন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন