৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:০৮

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

খুলনায় অসামাজিক কার্যকলাপের দায়ে ১১ জনকে কারাদণ্ড, দুটি হোটেলে সিলগালা

প্রকাশিত: জুলাই ১৮, ২০২০

  • শেয়ার করুন

খুলনা মহানগরীতে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে কারাদণ্ড ও দুটি হোটেলে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

খুলনা জেলা প্রশাসন সূত্র জানায়, শনিবার বেলা ১২টার দিকে নগরীর হোটেল রেদোয়ান ও হোটেল গার্ডেন ইন নামক দুটি আবাসিক হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেনে এই কোর্ট পরিচালনা করেন। এসময় খুলনা মেট্রোপলিটন ‍পুলিশের একটি টিম হোটেল দু‘টিতে অবস্থানরত যৌনকর্মী, কাস্টমার ও স্টাফসহ মোট ১১ জনকে আটক করে। মোবাইল কোর্টে ‘দণ্ডবিধি, ১৮৬০‘ এর ২৯১ ধারায় ও ২৬৮ ধারায় বিরক্তি উদ্রেক ও শান্তি বিনষ্টের দায়ে আটককৃত ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। ‘হোটেলের মালিককে খুঁজে না পাওয়ায় সহকারী ম্যানেজারকে আইনের আওতায় নিয়ে আসা হয়। ইতোপূর্বেও এই দু‘টি হোটেল ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে এরূপ অবৈধ কার্যকলাপে জড়িত থাকার দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। অপরাধের পুনরাবৃতি করায় হোটেল দু‘টি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সিলগালা করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন