৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:২৩

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

নৌবাহিনীর নতুন প্রধান মোহাম্মদ শাহীন ইকবাল

প্রকাশিত: জুলাই ১৮, ২০২০

  • শেয়ার করুন

বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। শনিবার বিকালে জারি হওয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষামন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহ্ আবদুল আলীম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আগামী ২৫ জুলাই ২০২০ থেকে ভাইস এডমিরাল পদে পদোন্নতি প্রদান পূর্বক বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আগামী ২৪ জুলাই ২০২৩ পর্যন্ত তিন বছরের বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে তাকে নিয়োগ প্রদান করা হয়।

একই দিন পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল আবু মুজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীকে নৌবাহিনীর চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন