২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ২:৩৮

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

পাইকগাছায় ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে মিষ্টির দোকানে চাঁদাদাবী!

প্রকাশিত: জুন ১৬, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ পাইকগাছায় ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচয় দিয়ে স্যানিটারি ইন্সপেক্টরকে ফাঁদে ফেলতে মিষ্টির দোকানীদের কাছে চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় জিডি হয়েছে।

উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল জানান, ১৫ জুন সোমবার বেলা ১ টার দিকে ভোক্তা অধিকারের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে ০১৭১৩-১৬৬৬২১ মোবাইল নম্বর দিয়ে আমার কাছে ফোন করে জানতে চাওয়া হয় উপজেলায় কতগুলো মিষ্টির দোকান আছে এবং করোনা সংকট লকডাউনে পৌরসভার ক’য়টি মিষ্টির দোকান খোলা রয়েছে। তাদের নাম ঠিকানাও জানতে চান তিনি। এ সময় আমার মাধ্যমে নাম ঠিকানা সংগ্রহ করে তিনি। পরে মিষ্টির দোকানী কুমারেশ মন্ডল, শচীন ঘোষ সহ অনেকের কাছে ০১৯১০-৫৪১৯৩৯ নম্বর দিয়ে ফোন করে সীমিত আকারে দোকান খোলা রাখার কথা বলে অর্থ দাবী করেন কথিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

আর এমন অবস্থায় ব্যবসায়ীদের মধ্যে কানাঘুষা শুরু হলে বিষয়টি স্যানিটারি ইন্সপেক্টর পর্যন্ত গড়ায়।

জানাগেছে, পরবর্তীতে বিষয়টি পরিস্কার হবার জন্য ইন্সপেক্টর উক্ত ২টি মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলে তা বন্ধ থাকায় সন্দেহের সৃষ্টি হয়।

ঘটনার পর ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল ভবিষ্যৎ এর জন্য থানায় জিডি করেছেন,যার নং- ৮৩৮। তারিখ -১৫/৬/২০২০

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন