২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৪:২১

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

৪ নং ওয়ার্ডে মাহফুজুর রহমানের গণসংযোগ ও উঠান বৈঠক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের যে কষ্ট সবাই মিলে ভোগ করতে হয়েছে, সেই কষ্ট যেন এসব দল জনগণকে না দেয়। তবে অনেকে দিচ্ছে, সেটি যেন বন্ধ হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিনব্যাপী দৌলতপুর থানাধীন ৪ নং ওয়ার্ডের পাবলা, তিনদোকান মোড়, পাখির মোড়, দেয়ানা উত্তর পাড়াসহ বিভিন্ন স্থানে গণসংযোগ থেকে পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

৪ নং ওয়ার্ড আমীর মো. রেজাউল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. মিজানুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন সরকারি বি এল কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর হোসেন, সাবেক ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ আশরাফ হোসেন, জামায়াত নেতা মো. সিরাজ হাওলাদার, রুবেল বন্দ, সবুজ বন্দ, কামরুল ইসলাম বন্দ, মো. নূর ইসলাম, তানভীর হোসেন, বেলাল হোসেন, কামরুল ইসলাম মোল্ল্যা, জামিরুল ইসলাম, মনির হোসেন, বাবু, শাহিন, আলম, শফিকুল প্রমুখ।

অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, আমি নির্বাচিত হলে খুলনা-৩ আসনের অবকাঠামো উন্নয়নে সৎ, যোগ্য, দক্ষ ও নবীন-প্রবীণদের সমন্বয়ে উন্নয়ন কমিটি গঠন করব। শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলার মানোন্নয়ন, দুস্থ-অসহায়দের পুনর্বাসন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়ন ও হাসপাতালকে আধুনিকায়ন করব। সন্ত্রাস-দুর্নীতি, চাঁদাবাজ ও মাদক নির্মূল করার পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন, জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় পাঠাগার নির্মাণ, শিল্পকারখানা নির্মাণে পরিকল্পিত ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি, কৃষিখাতের আধুনিকায়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরি করবো।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন