১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১:৫১

শিরোনাম
খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান

যাবজ্জীবন সাজা এড়াতে ১৯ বছর পালিয়ে ছিলেন জাহিদ

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : স্ত্রীকে হত্যার পর নাম ঠিকানা পরিবর্তন করে ১৯ বছর পালিয়ে থাকার পরও গ্রেফতার এড়াতে পারলেন না জাহিদ হাসান (৫০)।
আজ সোমবার বেলা ১১ টার দিকে খুলনার খানজাহান আলী থানা পুলিশ জেলার ফুলতলা উপজেলার বুড়িয়ারডাঙা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
খানজাহান আলী থানা ওসি (তদন্ত) পলাশ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ফুলতলা উপজেলার কাওসার মোল্লার ছেলে সাবেক সেনা সদস্য জাহিদ হাসান যশোর জেলায় বিয়ে করেন। ২০০৪ সালে সে স্ত্রীকে হত্যা করে নদীতে ফেলে দেন। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে যশোরের অভয়নগর থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় যশোর আদালতে যাবজ্জীবন সাজা হয় জাহিদ হাসানের।
সাজা হবার পর থেকেই পলাতক ছিলেন তিনি।
একটা সময় খুলনায় চলে আসেন। আবারও বিয়ে করেন। এছাড়া নাম পাল্টে শুধু হাসান রেখে খানজাহান আলী থানা এলাকায় জমি কিনে বসবাস শুরু করেন।
আজ রোববার সকালে অভিযান চালয়ে বুড়িয়াডাঙা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন