২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১২:৫৩

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

মহেশখালীতে নৌবাহিনীর হাত অস্ত্র ও মাদকসহ ২ জন আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫

  • শেয়ার করুন

চট্টগ্রাম : দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধমূলক কার্যক্রম দমনে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নৌবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গতকাল সোমবার (২২-০৯-২০২৫) মহেশখালীতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকসহ সন্ত্রাসী অনসারুল করিম এবং নুর আলমকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবেঙ্গা পাড়ায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী কন্টিনজেন্ট মহেশখালী। অভিযানকালে মহেশখালীর চিহ্নিত সন্ত্রাসী আনসারুল করিম ও নুর আলমকে তাদের নিজ নিজ বাড়ি হতে আটক করা হয়। এ সময় তল­াশি করে ১টি এলজি, ০১ টি দু-নলা দেশীয় বন্দুক, ০৬ টি ধারালো অস্ত্র, ১৩ রাউন্ড বুলেট সিসা, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৫০০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। থানা সূত্রে জানা যায়, আটককৃত সন্ত্রাসীরা মহেশখালী থানার অস্ত্র, মাদক, চুরি, হত্যা ও মানবপাচারসহ একাধিক মামলার আসামি। পরবর্তীতে জব্দকৃত মাদক, অস্ত্র এবং সন্ত্রাসিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।

উলে­খ্য সমুদ্র ও উপক‚লীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন