১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৪:৩৩

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হেলালের

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দীর্ঘদিন পর জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ এসেছে। দেশের স্বার্থে, গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে যেতে হবে। দল-মতের ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষকে ভোট দিয়ে নিজেদের পছন্দের যোগ্য প্রার্থী নির্বাচিত করতে হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের স্বল্পবাহিরদিয়া, কাজদিয়া ও তিলক এলাকায় আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আজিজুল বারী হেলাল বলেন, বিএনপি জনগণকে ভালোবাসতে জানে, ভালো রাখতে জানে এবং শ্রমজীবী খেটে খাওয়া মানুষের মনের ভাষা বুঝতে জানে। প্রকৃত নেতৃত্ব ছাড়া কোনো এলাকার টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই এমন নেতৃত্ব বাছাই করতে হবে, যারা জনগণের কথা শুনবে এবং বাস্তব উন্নয়ন নিশ্চিত করবে। যোগ্য নেতা বাছাইয়ের দায়িত্ব আপনাদেরই হাতেই।

নারীদের প্রসঙ্গে তিনি বলেন, নারীদের অন্ধকারে রেখে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছিলেন এবং নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছিলেন, যা আজও জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান নান্টু, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক খান আনোয়ার হোসেন, মহিউদ্দীন মিন্টু, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান এবং সমাজসেবক জাকির আহম্মেদ জমাদ্দার।

দিনব্যাপী কর্মসূচির শুরুতে স্বল্পবাহিরদিয়া (৮নং ওয়ার্ড) প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বাদশা জমাদ্দার এবং সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ইসরাইল বাবু। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক জিএম আসাদুজ্জামান, রকিব জমাদ্দার, রুমি জমাদ্দার, জাহাঙ্গীর শেখ, শরিফ শেখ, সাহেব আলী ও আবুল কাসেম প্রমূখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন