১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ২:৫৫

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী-জেলা বিএনপি আহবায়ক মন্টু

প্রকাশিত: জুলাই ১০, ২০২৫

  • শেয়ার করুন

এস,এম,আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা : খুলনা জেলা বিএনপি আহবায়ক সাবেক ছাত্রনেতা মনিরুজ্জান মন্টু বলেছেন, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী হওয়ায় সাংগঠনিক কাটামো শক্তিশালী করতে স্বচ্ছ ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকারের সময়ে গনতন্ত্র না থাকায় জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।

বৃহস্পতিবার সকালে পাইকগাছা প্রেস ক্লাব মিলোনয়তনে পৌরসভা বিএনপি’র ১,২ও ৫ নং ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

পৌরসভা বিএনপির আহবায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মোল্লাহ খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, জুলফিকার আলী জুলু, বিএম কারুজ্জাম টুকু, এনামুল হক সজল, সুলতান মাহমুদ, আব্দুস সালাম মল্লিক, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সদস্য সচিব এসএম এমদাদুল হক।

পাইকগাছা পৌরসভার ১,২ এবং ৫ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫-২৬ শান্তিপূর্ণ ভাবে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ৩টি ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ করা হয়। এপদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বৃহস্পতিবার দুপুর ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ৪২ ভোট পেয়ে রুহুল আমিন সরদার নির্বাচিত হয়।

একাধিক প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বতায় নির্বাচিতরা হলেন ১ নং ওয়ার্ড সভাপতি, মোহাম্মদ আলী গাজী, সাংগঠনিক সম্পাদক, বেলাল হোসেন ২নং ওয়ার্ড সভাপতি- মনিরুল ইসলাম মন্টু , সাধারণ সম্পাদক পদে রুবেল সরদার, সাংগঠনিক সম্পাদক পদে আনারুল ইসলাম নির্বাচিত ঘোষনা করা হয়। ৫নং ওয়ার্ড সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাবলু ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জিএম মিজানুর রহমান, সহকারী কমিশনার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রনব কান্তি মন্ডল, বিএল কলেজের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রভাষক শেখ আবু সাঈদ, পাইকগাছা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট একরামুল ইসলাম।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন