২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৯:১১

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়া ২৩ জন কিশোর ও কিশোরী বেনাপোল দিয়ে হস্তান্তর,

প্রকাশিত: মার্চ ২২, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়া ২৩ জন কিশোর ও কিশোরীকে বেনাপোল দিয়ে হস্তান্তর। ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ২২ মার্চ সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে ২৩ জনকে হস্তান্তর করেছে।এসময় কোলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের প্রথম সেক্রেটারী শামিমা ইয়াসমিন স্মৃতি ও বাংলাদেশের পক্ষে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা,মহিলা বিষয়ক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ ইলিয়াস হোসেন বলেন, দেশে ফেরত আসাদের বয়স ২৫ এর নীচে।বিভিন্ন সময়ে ভারতে যেয়ে কেউ হারিয়ে যায়, আবার কেউ কেউ পুলিশের কাছে আটক হয়ে আদালতের মাধ্যেমে সেদেশের সেইফ হোমে থাকে। ২৩ জন কে ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। কোলকাতায় নিযুক্ত বাংলাদেশ দুতাবাসের প্রথম সেক্রেটারী শামিমা ইয়াসমিন স্মৃতি বলেন, এদের কেউ কেউ পাচারের শিকার বাকিরা সেদেশে অবৈধ ভাবে অবস্থানের কারনে পুলিশের কাছে আটক হয়। বাংলাদেশ উপ-হাইকমিশন কোলকাতা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রানালয়ের যৌথ উদ্যেগে বিভিন্ন সেইফ হোমে অবস্থানরত এসকল বাংলাদেশী নারী ও শিশুদের নাগরিকত্ব যাচাই বাছাই শেষে বিশেষ ট্রাভেল পারমিট এর মাধ্যেমে বাংলাদেশে ফেরত আনা হয়েছে।
জাতীয় মহিলা আইনজীবী সমিতির কো – অর্ডিনেটর রেখা বিশ্বাস বলেন, ফেরত আসা এই সব শিশু কিশোরদের পুর্নবাসনেও কাজ করবে। অভিভাবক গনও প্রয়োজনে বাড়িতে নিতে পারবেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন