২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১০:৩১

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নেই-হেলাল

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপির ফ্যামিলি কার্ড নিয়ে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি স্পষ্ট করে বলেন, পূর্বের সব সরকারি সুবিধা বহাল থাকবে, পাশাপাশি নতুন করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড চালু করা হবে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের প্রধান নির্বাচনী কার্যালয়ে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার নির্বাচনী এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজিজুল বারী হেলাল বলেন, বিএনপি সরকার গঠন করলে এসব কাজ বাস্তবায়নে আমার জন্য কাজ করা সহজ হবে। বিএনপি সবসময় গণমানুষের কথা ভাবে। আমরা স্পষ্টভাবে বলছি পুরোনো, জরাজীর্ণ ব্যবস্থাকে ছুঁড়ে ফেলে নতুন বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ।

তিনি আরও বলেন,বাংলাদেশে এখন নির্বাচনী আবহ বইছে। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে সফর করেছেন। কিভাবে মানুষ সাড়া দিচ্ছে তা আপনারা গণমাধ্যমের মাধ্যমে দেখছেন। আমি এই অঞ্চলে দীর্ঘদিন ধরে কাজ করছি। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর জন্য আপনারা দোয়া করবেন।

তিনি জানান, তার ঘোষিত নির্বাচনী ইশতেহারে শুধু জনগণের প্রত্যাশার প্রতিফলনই নয়, বরং বিএনপির রাষ্ট্রচিন্তা ও তার ব্যক্তিগত উন্নয়ন পরিকল্পনাও স্পষ্টভাবে উঠে এসেছে।

এদিন দুপুরে আইচগাতী উত্তরপাড়ায় নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেন তিনি। পরে বিকাল ৩টায় ছাগলাদাহ বাজারে গণসংযোগ, বিকাল সাড়ে ৪টায় আড়াকান্দি গ্রামে এবং সন্ধ্যা ৬টায় দক্ষিণ কুশলায় পৃথক পৃথক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভা ও নির্বাচনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ আব্দুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান, আরিফুর রহমান আরিফ, এম এ সালাম।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন