২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৪:৫৮

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

ফকিরহাটে রাজমিস্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪

  • শেয়ার করুন

ফকিরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় মোঃ ইয়াছিন শেখ (২০) নামের এক রাজমিস্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছেন মডেল থানা পুলিশ। রোববার (২৮ এপ্রিল) দুপুর ১২ টার দিকে উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী এলাকা থেকে ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলাই ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত মো. ইয়াছিন শেখ উপজেলার চাকুল মো. শাহাদাত শেখের ছেলে। পরিবারের দাবী স্ত্রীর উপর অভিমান করে সে আত্মহত্যা করেছে। পুলিশ জানায়, রোববার সকালের কোন এক সময় ইয়াছিন শেখ ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের প্রাথমিক সুরোতহাল পতিবেদন তৈরী করেন। পরে ময়না তদন্তের জন্য মৃতদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। গত ২৬ এপ্রিল ইয়াছিন শেখের স্ত্রী পারিবারিক কলহের জের ধরে তার পিত্রালয়ে চলে যান। পরবর্তীতে সন্ধ্যায় চাকুলী এলাকায় অন্য একটি ছেলেকে নিয়ে তার স্ত্রী ওয়াজ মহফিলে আসেন। এটি দেখতে পান স্বামী ইয়াছিন শেখ। সেই দু:খে ও ক্ষোভে সে আত্মহত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছেন। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম জানান, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন