২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ১:০০

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

দেবহাটায় ৩৪ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৪

  • শেয়ার করুন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় ট্রাকের ইঞ্জিনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ চট্টগ্রাম ও কক্সবাজারের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার ভোর রাত আড়াইটার দিকে দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়ার জেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, চট্টগ্রাম জেলার হালিশহর থানার গলিচিপা গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র মোঃ হোসেন (৪৫) এবং কক্সবাজার জেলার টেকনাফ থানার উত্তর নোয়াপাড়া গ্রামের মৃত জাফর উল্লাহর পুত্র মজিব উল্লাহ (৩৫)।
র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি নাজমুল হক জানান, কক্সবাজার থেকে মাদকের একটি বড় চালান সাতক্ষীরায় আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকায় র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালায়। এসময় সেখানে একটি ট্রাক(চট্ট মেট্রো ট-১১-০৯৭৫) সন্দেহজনকভাবে চলাচল করার সময় তাকে ধাওয়া করা হয়। পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে তার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ৩৪ হাজার পিচ ইয়াবাসহ উক্ত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় উক্ত দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে দুটি মোবাইল, নগদ ২৮ হাজার টাকাসহ ট্রাকটি জব্দ করা হয়।

তিনি জানান, জব্দকৃত ইয়াবার মূল্য ১ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা। র‌্যাব কমান্ডার আরও জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন