২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৯:১৯

শিরোনাম
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে

দুর্নীতি, চাঁদাবাজ ও ধোকাবাজদের রুখতে হাতপাখায় ভোট দিন-আউয়াল

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার খুলনা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল দৌলতপুর থানার ৩ নং ওয়ার্ডের কুলিবাগান, মধ্যডাঙ্গা, কালীবাড়ি বাজার, নয়াপাড়া পালপাড়া, রেলিগেট গণসংযোগ, পথসভা ও প্রচার মিছিল করেন।

মঙ্গলবার (২৭জানুয়ারি ২০২৫) অনুষ্ঠিত এ গণসংযোগে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। এ সময় ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রদানের আহ্বান জানানো হয়। পথসভায় আব্দুল আউয়াল দুর্নীতি, চাঁদাবাজ, ধোঁকাবাজদের রুখতে দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, ভালো নীতি-আদর্শের পক্ষে, মানবতার কল্যাণে হাতপাখায় ভোট দেওয়ার আহবান জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের নির্বাচন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী এস এম হাদিসুর রহমান তুষার, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর প্রচার ও দাওয়াহ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির , দৌলতপুর থানা সভাপতি মোঃ সরোয়ার হোসেন বন্দ, থানা সেক্রেটারী মোঃ আলফাত হোসেন লিটন, ৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রচার সমন্বয়কারী মোঃ শাহরিয়ার তাজ , মোঃ আমজাদ হোসেন বন্দ, ওয়ার্ড সভাপতি মুফতি জাহিদুল ইসলাম , সেক্রেটারি আলহাজ্ব লুৎফর রহমান , মোঃ নাদের আলী মুন্সী, মোঃ মিলন হাওলাদার , মোঃ আকবর আলী,যুব নেতা মহাসিন হাওলাদার, মোঃ ইউসুফ ছাত্রনেতা মোঃ নুরুজ্জামান, মোঃ বায়জিদ উসমানী, মোঃ তানভীর হাসান নাঈমসহ অন্যান্য নেতাকর্মীরা। গণসংযোগকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন