৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১১:২৬

দিঘলিয়ায় হেলালের পক্ষে মহিলা দলের নির্বাচনী উঠান বৈঠক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬

  • শেয়ার করুন

দিঘলিয়া প্রতিনিধি : খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলালের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে সেনহাটি ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখার উদ্যোগে হাজিগ্রাম মোড়ল পাড়া এলাকায় এই সভার আয়োজন করা হয়।

সেনহাটি ইউনিয়ন ২নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী কোহিনুর রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা বিএনপি-র সভাপতি এম সাইফুর রহমান মিঠু। প্রধান অতিথি তার বক্তব্যে আগামী নির্বাচনে খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলালকে বিজয়ী করার লক্ষে এবং তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নারীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি-র সাংগঠনিক সম্পাদক মোল্লা মোশাররফ হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ কুদরত-ই-ইলাহী স্পীকার। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে সভায় আরও অংশ নেন সরদার ওয়াহিদুজ্জামান খোকন, খন্দকার ফারুক হোসেন, মোল্লা মাহমুদুল হাসান মিঠু, হাসিবুর রহমান সাদ্দাম আঃ হাই বিশ্বাস, আসাদুর রহমান, সোহেল পারভেজ কাকন, শামীম আহমেদ, আঃ রশিদ শেখ, সোয়াইব হোসেন রানা, সরদার মতিয়ার রহমান, মোতাহার হোসেন , মিজানুর রহমান, আ: সালাম শেখ, আজাদ সরদার, আসাদুজ্জামান সরদার, খাঁন মোঃ মুরাদ, তৌহিদ ফাহিম এবং সাইফুল ইসলাম সান্টু।

উঠান বৈঠকে স্থানীয় মহিলা দল নেত্রীদের মধ্যে নাছিমা বেগম, আফরোজা খাতুন, জোছনা বেগম, মাবিয়া বেগম ও রিক্তা বেগমসহ বিপুল সংখ্যক নারী কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে বক্তারা ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে প্রতিটি ঘরে ঘরে আজিজুল বারী হেলালের বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন