২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১:১৭

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

তিন ঘণ্টা আগেই বরিশালে বিএনপির সমাবেশ শুরু

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২

  • শেয়ার করুন

নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগেই বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়ে গেছে। শনিবার বেলা ১১টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এই সমাবেশ শুরু হয়।

বেলা ২টায় শুরু হওয়ার কথা ছিল বিএনপির বিভাগীয় এই গণসমাবেশ। শুক্রবার রাত থেকেই সমাবেশস্থলে নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় ৩ ঘণ্টা আগেই সমাবেশ শুরু করা হয়েছে। গণপরিবহণ বন্ধ থাকায় নেতাকর্মীদের গন্তব্যে ফেরার সুবিধার্থে দিনের আলোয় সমাবেশ শেষ করার ভাবনা থেকে তিন ঘণ্টা আগেই সমাবেশ শুরু করা হয়েছে বলে নেতাকর্মীরা জানিয়েছেন।

আজকের সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছুক্ষণ পরই তিনি মঞ্চে উঠবেন। এখন স্থানীয় নেতারা বক্তৃতা করছেন। সভাপতিত্ব করছেন বরিশালে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বরিশাল মিছিলের নগরীতে পরিণত হয়েছে। বহুদিন পর প্রাণ ফিরে পেয়েছে দক্ষিণাঞ্চলের বিএনপি। ভোর থেকেই পায়ে হেঁটে দূর-দূরান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে জড়ো হচ্ছেন। মিছিল-স্লোগানে মুখর হয়ে উঠেছে সমাবেশস্থল।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন