২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৬:৪০

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

তালায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতের প্রার্থী ইজ্জত উল্লাহর মতবিনিময়

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬

  • শেয়ার করুন

তালা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তালা উপজেলা জামায়াত কার্যালয়ে এ মতবিনিময় সভায় তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

তিনি বলেন,আমি নির্বাচিত হলে তালা-কলারোয়ার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। আমার কাছে হিন্দু-মুসলিম কোনো বিষয় নয়Ñসব নাগরিক সমান অধিকার ভোগ করবে। বিশেষ করে তালা অঞ্চলের জলাবদ্ধতাসহ অন্যান্য সমস্যার সমাধান অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় নারী ভোটারদের ওপর একটি দলের মারমুখী আচরণ উদ্বেগজনক।

এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পাশাপাশি চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, আমরা দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের লেখনী সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখে।

উক্ত মতবিনিময় সভায় সাংবাদিক নাজমুল হক খানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়বে আমীর আলহাজ¦ ডাঃ মাহমুদুল হক, সাতক্ষীরা জেলা জামায়াতের সহঃ সাধারণ সম্পাদক গাজী সুজায়াত আলী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ডা. তৈয়েবুর রহমান, তালা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু,তালা রিপোর্টার্স ক্লাবের আহবায়ক বাবু নারায়ন চন্দ মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, দৈনিক নয়া দিগন্তের তালা প্রতিনিধি ইয়াছিন আলী সরদার,দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি সেলিম হায়দার, এমএ ফয়সাল, তালা প্রেসক্লাবের বিএম বাবলুর রহমান, পার্থ প্রতীম মন্ডল, আব্দুল্লাহ আল মামুন, মুহিবুল্লাহ, মিলন গোলদার, শাহিনুর রহমান, এনামুল হক, আরিফুল ইসলাম, নূর ইসলাম, সেকেন্দার বাবু, মোতাহিরুল হক শাহীন, মীর মিল্টন, গোলাম রব্বানী, আতাউর রহমান, আবু সাঈদ, মিজানুর রহমান, সহ তালা ও পাটকেলঘাটার সকল প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বক্তব্য দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন