২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,ভোর ৫:০৬

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হবে : রকিবুল ইসলাম

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : জুলাইয়ের এই গণ-অভ্যুত্থান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দলীয় কর্মসূচি ও ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা সাজানো হচ্ছে। ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ও আকাঙ্ক্ষা পূরণই আগামী দিনের রাজনীতির প্রধান ভিত্তি হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক এবং খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ) বিকেলে দৌলতপুর থানার ৪ নং ওয়ার্ড দৌলতপুর থানাধীন বাইতুলফালা জামে মসজিদের উদ্যোগে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন, কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।

জুলাইয়ের রাজপথ তরুণদের রক্তে রঞ্জিত হয়েছে একটি শোষণমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের আশায়। সেই আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বরং সেই স্বপ্নগুলোকে ধারণ করেই বিএনপি সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই চালিয়ে যাচ্ছে। জুলাইয়ের এই চেতনা কেবল একটি সাময়িক বিজয় নয়, বরং এটি দীর্ঘদিনের দুঃশাসন থেকে মুক্তির একটি শক্তিশালী স্মারক।

মতবিনিময় সভায় তৌহিদুজ্জামান শেখের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ন আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, দৌলতপুর থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন তোতন ।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত হোসেন লাভলু, সাধারণ সম্পাদক শেখ আরমান হোসেন, সাবেক কাউন্সিলর কবির হোসেন কবু মোল্লা, বি এল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এরশাদ হোসেন ডাবলু, বিশিষ্ট ব্যবসায়ী গাজী আসিফুল হক মনি, মহিদুল ইসলাম টিপু, কামরুল ইসলাম বাচ্চু প্রমুখ।

মতবিনিময় সভায় দৌলতপুর থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন