১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:৩২

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

জুমাতুল বিদায় খুলনায় মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২২

  • শেয়ার করুন

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনায় জুমাতুল বিদা পালিত হয়েছে। পবিত্র রমজানের শেষ জুমার নামাজ আদায় করেছেন দেশের ধর্মপ্রাণ মুসল্লি।

শুক্রবার (২৯ এপ্রিল) নামাজ শেষে আল্লাহর শুকরিয়া আর দোয়া করতে করতে বাড়ি ফিরেছেন তারা।
খুলনার মসজিদগুলোতে বিশেষ মোনাজাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে সর্বশক্তিমান আল্লাহতায়ালার কাছে দোয়া ও মাগফিরাত কামনা করা হয়েছে।

রমজান মাস জুড়ে রোজা রাখা, আর ইবাদত বন্দেগীর পর জুমাতুল বিদার দিনে মহানগরীর ধর্মপ্রাণ মুসলমানরা এই পবিত্র রমজান মাসকে বিদায় জানাতে মসজিদে মসজিদে জুমার নামাজ আদায় করেন। প্রতিটি মসজিদে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।

মসজিদের নামাজের সারি চলে আসে সড়কেও।
জুমাতুল বিদার খুতবায় উচ্চারিত হয় ‘আলবিদা, আল বিদা, ইয়া শাহর রামাদান।

অর্থাৎ বিদায়, বিদায় হে মাহে রমজান। জুমা শেষে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা।
উল্লেখ্য, রমজান মাসের সর্বোত্তম বা উৎকৃষ্ট দিবস হলো জুমাতুল বিদা। রমজান মাসের শেষ শুক্রবার অথবা শেষ জুমাবারের দিন জুমাতুল বিদা হিসেবে মুসলিম বিশ্বে পরিচিত। ফিলিস্তিনি মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বজুড়ে এ মাসের শেষ জুমার দিন পালিত হয় আল কুদস দিবস। তাই দিনটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন