১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:৩৩

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

জিয়াউর রহমানের নেতৃত্বে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে যায়: হেলাল

প্রকাশিত: মে ৩০, ২০২৫

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, মহান স্বাধীনতার পর জাতি যখন চরম হতাশায় নিমজ্জিত, নেতৃত্ব যখন দিশাহীন-ঠিক সেই সময়েই আবির্ভাব ঘটে জিয়াউর রহমানের। তাঁর নেতৃত্বে এক নতুন সম্ভাবনার দিগন্ত খুলে যায়। বাংলাদেশের জনগণ তখন নতুন করে নিজেদের আত্মপরিচয় খুঁজে পেতে শুরু করে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্যক্তিত্ব ছিল শক্তিশালী, ভাবনায় ছিল স্বচ্ছতা আর চিন্তায় ছিল দেশপ্রেম। সততা, কর্তব্যনিষ্ঠা এবং ত্যাগের যে উদাহরণ তিনি রেখেছেন, তা আজও কোটি মানুষকে আলোড়িত করে। একজন সৈনিকের মতো দৃঢ়চেতা মন নিয়ে তিনি আত্মনিয়োগ করেন দেশ গঠনের কাজে।

শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট ও বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপি ৫ (পাঁচ) দিনের কর্মসূচির তৃতীয়দিনে বিশেষ দোয়া পুর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেন, জাতীয়তাবাদ, উৎপাদনমুখী অর্থনীতি, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং আত্মমর্যাদায় বলীয়ান একটি জাতি’ এই ছিল তাঁর স্বপ্ন। তিনি বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির চোখরাঙানির বাইরে একটি ভারসাম্যপূর্ণ অবস্থানে নিয়ে যান। তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে দেশকে বের করে এনে বিশ্ব দরবারে সম্মানজনক অবস্থান নিশ্চিত করেন।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, এড. মোমরেজুল ইসলাম, মহানগর বিএনপির সাংগঠনিক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস প্রমূখ।

এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, জাসাস, মহিলাদল, কৃষক দল, তাঁতীদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে দিবসটি উপলক্ষ্যে সুর্যোদয়ের মহানগর বিএনপি কার্যালয়সহ সকল দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়, নেতাকর্মীদের কালোবাজ ধারণ করেন, আলোচনা শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন