১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:৩৩

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

জাতীয় নির্বাচন : খুলনা-৫ আসনের দিকে তাকিয়ে খুলনাবাসী

প্রকাশিত: জুন ১২, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় নির্বাচন কবে হবে সেই তারিখ এখনও নির্ধারণ না হলেও খুলনার ৬ টি আসন জুড়েই চলছে নির্বাচনের তোড়জোড়। খুলনার ৬ আসনের মধ্যে সবচেয়ে আলোচনা সমালোচনা চলছে খুলনা-৫ আসনকে ঘিরে। আগামী নির্বাচনে এই আসনে প্রার্থী হতে চলেছেন দুই হেভিওয়েট নেতা। আর আলোচনা সমালোচনাটা সেখান থেকেই শুরু।
এই আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় নেতা ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আসগর লবী আর জামায়াতের প্রার্থী হচ্ছেন এই আসনেরই সাবেক সংসদ সদস্য এবং জামায়াতের সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিএনপি এখানে লবীকে প্রার্থী ঘোষণা করায় অবাক হয়েছেন অনেকেই।
জামায়াতের প্রার্থীর কাছে এই আসনের সবকিছু হাতের তালুর রেখার মত পরিষ্কার থাকলেও বিএনপি প্রার্থী লবীকে শুরু করতে হচ্ছে গোড়া থেকেই। যদিও আসন এলাকার ফুলতলাতেই তার নিজের বাড়ি। যা তাকে একটু বাড়তি সুবিধা দিতে পারে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামীলীগের পতনের পর থেকেই শুরু হয় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তোড়জোড়। গত ৯ ফেব্রুয়ারি খুলনার ৬টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে জামায়াত। এরপর পুরো রমজান মাস ও ঈদের সময় প্রার্থী ও তাদের সমর্থকরা এলাকায় তৎপর ছিলেন। কিন্তু পিছিয়ে পড়ে বিএনপি। কেন্দ্রের কোন নির্দেশনা না অনেকে নিজেকে সম্ভব্য প্রার্থী ঘোষনা করলেও বিএনপি তা পারেনি।
কিন্তু জামায়াতের প্রার্থী ঘোষণার পরপরই জামায়াতের প্রার্থীরা তাদের স্ব স্ব আসন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। বিশেষ করে খুলনা-৫ আসনে (ডুমুরিয়া-ফুলতলা) জামায়াতের সাবেক সংসদ সদস্য এবং বর্তমান প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার একাধিক সভা সমাবেশও করেন।
কিন্তু মাত্র এক মাস আগে এই আসনে বিএনপি তাদের প্রার্থীর নাম ঘোষণা করে। খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আসগর লবীর বাড়ি ফুলতলাতে হলেও তিনি একেবারেই এই এলাকায় প্রার্থী হিসেবে নতুন মুখ। আর তাই জামায়াতের প্রার্থীর সাথে তাল মেলাতে তিনি ও তার অনুসারীরা রাতদিন কাজ করে চলেছেন এলাকায়।
সূত্র জানায়, গত ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণায় নামে আলী আসগর লবী। ফুলতলার জামিরায় টোলনা জেপিডিএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু। সেখানে বিএনপির নেতাকর্মীদের ঢল নামে।
এব্যাপারে ফুলতলা উপজেলা বিএনপি’র সদস্য সচিব মনির হাসান টিটু, আশরাফুল ইসলাম নূর, ডুমুরিয়া উপজেলার সরোয়ার হোসেন, ফুলতলা বিএনপি নেতা সরদার সেলিম হোসেন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. ঈমাইল হোসেন বলেন, আলী আসগর লবীকে এই আসনে প্রার্থী ঘোষণার পর থেকেই বিএনপির নেতাকর্মীরা তার জন্য কাজ শুরু করেছেন। আলী আসগর লবীও একাধিকবার এলাকায় ব্যাপক গণসংযোগও করেছেন। তার আগমনে বিএনপি নেতাকর্মী এবং ভোটাররা উজ্জীবিত হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, ফ্যাসিষ্ট আওয়ামীলীগের হামলা মামলার ভয়ে এতোদিন নেতাকর্মীরা বের হতে পারেন নি। কিন্তু তারা এখন আলী আসগর লবীর জন্য মাঠে নেমেছেন। পাড়া মহল্লায় গনসংযোগের পাশাপাশি উঠান বৈঠকসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা ইমরান হোসাইন বলেন, দলের সিদ্ধান্তেই নেতারা প্রার্থী হয়েছেন। সব আসনেই কর্মীরা তাদের পক্ষে কাজ করছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন