২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:১০

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

গোপালগঞ্জে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ৪ ভারতীয় আহত

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২২

  • শেয়ার করুন

গোপালগঞ্জের কাশিয়ানীতে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস থাকা চার ভারতীয় নাগরিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাগনান থানার ধরামান্না গ্রামের বিকাশ বাগের স্ত্রী নমিতা বাগ (৩৫), চব্বিশ পরগনা জেলার গাইযাটা থানার জলেশ্বর কোলনী গ্রামের ঈশ্বর দাসের ছেলে নিতাই দাস (৪৫), তারাপদ সরকারের ছেলে অনিমেষ সরকার, উত্তর চব্বিশপরগনা জেলার বশিরহাট থানার কানাপাতা গ্রামের হারুন রায়ের ছেলে তুষার রায় (৪০)। তারা চারজনই কীর্তন গান করেন।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দিকে তারা মাইক্রোবাসেযোগে ফরিদপুর যাচ্ছিলেন। পথিমধ্যে রাজশাহী থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনটি (টুঙ্গিপাড়া এক্সপ্রেস) মাইক্রোবাসকে ধাক্কা দিলে মাইক্রোটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা যাত্রীরা গুরতর আহত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, কীর্তন গান গাওয়ার জন্য তারা ভারত থেকে ভোমরা স্থলবন্দর হয়ে মাইক্রোবাসে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের ত্রিনাথ পালের বাড়িতে যাচ্ছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচ দিয়ে রেললাইন পার হওয়ার সময় ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা চার ভারতীয় নাগরিক আহত হন।

ইউএনও আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদেরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন