৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৬:০৬

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

খুলনার ১১৫ জনসহ খুমেক ল্যাবে করোনা শনাক্ত ১২১, মৃত্যু ১ জন

প্রকাশিত: জুলাই ২, ২০২০

  • শেয়ার করুন

গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ১১৩ জনই খুলনা। এছাড়াও বাগেরহাটে ৪ জন এবং ১ জন করে করোনা শনাক্ত হয়েছে মাগুরা ও গোপালগঞ্জে। এবং ১ জনের মৃত্যু হয়েছে। ফলোআপ রিপোর্ট ২জনের। এই নিয়ে খুলনায় মোট মৃত্যুর সংখ্যা ২৭ জন। এবং মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২১২৩ জন।

বুধবার (০১ জুলাই) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, বুধবার পিসিআর ল্যাবে ২৮০ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এতে খুলনা নমুনা ছিল ২৬০টি। মোট পজিটিভ রিপোর্ট এসেছে ১২১ টি। যার মধ্যে ১১৩ জনই খুলনা জেলার। ফলোআপ রিপোর্ট ২জনের।এছাড়া এছাড়াও বাগেরহাটে ৪ জন এবং ১ জন করে করোনা শনাক্ত হয়েছে মাগুরা ও গোপালগঞ্জে এবং ১ জনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান,রূপসায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোঃ ইউসুফ আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়ছে। আজ বুধবার সকাল সাড়ে ৭ টায় খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি উপজেলার নিকলাপুর গ্রামের মৃত আনছার শেখের ছেলে।এ নিয়ে রূপসা উপজেলায় ৬ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হলো। এরমধ্যে আইচগাতী ইউনিয়নে ৩ জন ও নৈহাটী ইউনিয়নে ৩ জন মারা যান।  বেলা ৩ টায় নিকলাপুর কবরস্থা‌নে মৃত ইউসুফ আলীর দাফন করা হবে।

উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মোতাবেক স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল ও ইউপি সদস্য মাহফুজুর রহমান কবর খোঁড়াসহ দাফনের সকল প্রস্তুতি গ্রহন করেছেন।

মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে,  মোঃ ইউসুফ আলী শারীরিক অসুস্থ হলে ২৬ জুন নমুনা পরীক্ষায় তার পজেটিভ  রিপোর্ট আসে। পরে ২৮ জুন তাকে খুলনা ক‌রোনা হাসপাতা‌লে ভর্তি করা হয়।

খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে জানা গেছে,
খুলনা জেলায় মোট করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে ২১২৩ জন, যার মধ্যে মারা গেছে ২৭ জন, সু্স্থ্য হয়েছেন ৩৬২ জন, বাকিরা এখনো চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৩ এপ্রিল। নগরীর করিমনগর এলাকার অবসর প্রাপ্ত ব্যাংকার আজিজুর রহমান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন