৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৮:১০

শিরোনাম
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান ‌তারেক রহমানকে বরণ করতে খুলনাবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে খুলনায় তারেক রহমানের জনসভায় ৮ লাখ নেতাকর্মীর সমাগমের প্রস্তুতি ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত

খুলনার সার্কিট হাউস মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা আজ

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভা আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি)।

দুপুর ২টায় এ জনসভা শুরু হবে। এ জনসভা সফলের লক্ষ্যে অর্ধশতাধিক মাইক দিয়ে করা হয়েছে প্রচার-প্রচারনা। বিতরণ করা হয়েছে দুই লক্ষাধিক লিফলেট। আমীরে জামায়াতকে স্বাগত জানিয়ে থানা, উপজেলা, ওয়ার্ড ও গ্রামে গ্রামে করা হয়েছে প্রচার মিছিল। টাঙানো হয়েছে ব্যানার ও ফেস্টুন।

সবমিলিয়ে এ জনসভাকে কেন্দ্র করে মহানগরী ও জেলায় সাধারণ মানুষের মাঝে সর্বত্রই সাজ সাজ রব পড়ে গেছে। ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি। প্রায় দুই দশক পর খুলনা মহানগরী ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিতব্য এই ঐতিহাসিক নির্বাচনী জনসভা থেকে আমীরে জামায়াত খুলনাবাসীর সকল দাবি তুলে ধরবেন বলে জানা গেছে।

জনসভায় বিশেষ অতিথি থাকবেন জামায়াত মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি খুলনা অঞ্চল পরিচালক সাতক্ষীরা-২ আসনের জামায়াত মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগরী আমীর খুলনা-৩ আসনের জামায়াত মনোনীত, ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নির্বাচনী জনসভা প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক মাহফুজুর রহমান।

জামায়াতের মহানগরী আমীর খুলনা-৩ আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, জনসভা বাস্তবায়নে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া মঞ্চ, অফিস, শৃঙ্খলা, ডেকোরেশন, পরিবহন, স্বাস্থ্য, পানি, আপ্যায়ন, আবাসন, মেহমান, প্রচার ও মিডিয়াসহ ১৮টি উপ-কমিটি গঠন করা হয়েছে। খুলনার সার্কিট হাউস ময়দানে ৪০ ফুট বাই ৩০ ফুট আকারের বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। মাঠে পর্দা সহকারে নারীদের বসার সুব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য খাবার পানি ও ভ্রাম্যমান টয়লেটের ব্যবস্থা থাকছে। আগতদের জন্য পানি ও প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

মাঠকে সাজানো হয়েছে ৬টি সংসদীয় আসনের প্রার্থীদের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুনে। সার্কিট হাউস ময়দানকে মঞ্চ ধরে খান-এ সবুর রোড, হাজী মহসিন রোড, খুলনা জেলা স্টেডিয়ামের সামনের সড়কসহ গোটা শহরে দেড় শতাধিক মাইক টাঙানো হয়েছে। সার্কিট হাউস ময়দানে ঢুকতে না পারলেও নগরবাসী যেন জনসভার বক্তব্য শুনতে পারেন। তিনি এই জনসভার সফলের জন্য নগরবাসী, আইনশৃঙ্খলাবাহিনী, সাংবাদিক ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সহযোগীতা কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, এই জনসভায় দুই লক্ষাধিক মানুষের উপস্থিতি ঘটবে। সবমিলিয়ে জনসভা রূপ নেবে স্মরণকালের সর্ববৃহৎ ঐতিহাসিক জনসভায়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন