১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৪:২৮

শিরোনাম
জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

খালিশপুর শিল্পাঞ্চলে জামায়াত প্রার্থী মাহফুজুর রহমানের গণমিছিল

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : নারীদের ওপর হামলার ঘটনা কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না উল্লেখ করে খুলনা-৩ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, বিএনপির কর্মীরা আমাদের নারী কর্মীদের উপর হামলা চালিয়েছে। দুঃখের বিষয়, বিএনপির শীর্ষ পর্যায় থেকে তৃণমূলের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।

এতে বোঝা যায় বিএনপি দলগতভাবে নারীদের অধিকার হরণ করার মিশনে নেমেছে। সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না উল্লেখ করে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নারীর নিরাপত্তা, স্বাধীনতা ও অধিকার রক্ষায় নারীর প্রতি সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। নতুবা নারী সমাজ রাজপথে নেমে আসতে বাধ্য হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে খালিশপুর শিল্পাঞ্চলের পিপলস গোল চত্বরে নির্বাচনী জনসভায় তিনি এ সব কথা বলেন। নগরীর খালিশপুর থেকে গণমিছিল শুরু করে বিআডিসি রোড, দৌলতপুর রেললাইন, বিএল কলেজ রোড, খুলনা-যশোর মহাসড়ক হয়ে ফুলবাড়িগেটে গিয়ে শেষ হয়।

নির্বাচনী গণমিছিলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, খুলনা মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী যুববিভাগের সভাপতি মোকাররম আনসারী, ইসলামীর ছাত্রশিবিরের মহানগরী সেক্রেটারি রাকিব হাসান, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, দৌলতপুর থানা আমীর মাওলানা মুশাররফ আনসারী, ব্যবসায়ী থানা আমীর সিদ্দিকুর রহমান, বি এল কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর কবির, ছাত্রশিবিরের সাবেক নেতা মনসুর আলম চৌধুরী, আজিজুর রহমান স্বপন, মাওলানা মহিউদ্দিন, শ্রমিক নেতা এস এম মাহফুজুর রহমান, ছাত্রশিবির নেতা হযরত আলী, যুব নেতা হামিদুল হক, হায়দার আলী নিরু. ডা. গোলাম কিবরিয়া প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন