৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,ভোর ৫:৪৬

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

কোভিড-১৯ পরীক্ষা: সাহাবুদ্দিন মেডিকেলে র‌্যাবের অভিযান, কর্মকর্তা গ্রেপ্তার

প্রকাশিত: জুলাই ১৯, ২০২০

  • শেয়ার করুন

অনুমোদন না নিয়ে করোনাভাইরাস পরীক্ষা করার অভিযোগ পেয়ে ঢাকার গুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে সহকারী পরিচালক আবুল হাসনাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এ বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রোববার বিকাল ৩টার দিকে গুলশান-২ এলাকার ওই হাসপাতালে তাদের অভিযান শুরু হয়।

“এই হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার কোনো অনুমোদন নেই। পরীক্ষা না করেই প্রতিবেদন দেওয়ার অভিযোগও আমরা পেয়েছি। সে কারণেই এখানে অভিযান চালানো হচ্ছে।”

সাহাবুদ্দিন মেডিকেলে র‌্যাবের অভিযানে মিলেছে অনুমোদনহীন অ্যান্টিবডি টেস্টের এই রিপোর্ট
সাহাবুদ্দিন মেডিকেলে র‌্যাবের অভিযানে মিলেছে অনুমোদনহীন অ্যান্টিবডি টেস্টের এই রিপোর্ট

র‌্যাব কর্মকর্তারা জানান, অভিযানে করোনাভাইরাসের অ্যান্টিবডি টেস্টের রিপোর্ট তারা পেয়েছেন, যা বাংলাদেশে অনুমোদিত নয়।
হাসপাতালের সহকারী পরিচালক ও চিকিৎসক আবুল হাসনাতকে গ্রেপ্তারের কথা জানিয়ে আশিক বিল্লাহ বলেন, “আমরা হাসপাতালের অনিয়িমগুলো খতিয়ে দেখছি। অভিযান শেষ করে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।”

অভিযোগের বিষয়ে কথা বলতে সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন